সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে বামনসাতা টাওয়ারের বিলে অবৈধ রিং জাল পুড়িয়ে ধ্বংস, করলো উপজেলা প্রশাসন
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা টাওয়ার সংলগ্ন বিলে পরিচালিত অভিযানে অবৈধভাবে ব্যবহৃত সকল রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ বিচরণ নিশ্চিত করা এবং অবৈধ মাছ শিকার রোধে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।
এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের নিয়মিত অভিযান পরিচালিত হলে অবৈধ জাল ব্যবহার বন্ধ হবে, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।





















