ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

মামলা তুলে নিতে বাদীকে হুমকি থানায় জিডি

মো. আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলা মামলার আসামীরা বাদীকে মামলা তুলে নিতে হুমকি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের পশ্চিম চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে মামলার বাদী সারমিন বেগম বাদী হয়ে থানার একটি সাধারন ডায়েরী করেন। (যার নং-৯০৬)

সাধারণ ডায়েরি (জিডি) সুত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামের আবদুস ছত্তার কাজীর সাথে জমি নিয়ে বিরোধ চলছে একই এলাকার বাসিন্ধা ও ঢাকার ব্যবসায়ী মিজানুর রহমান খানের।

এর জেরে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর ভোরে ব্যবসায়ী মিজানুর রহমানের পুকুরে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা। এতে দুই লক্ষ টাকার বিভিন্ন জাতের মাছ মারা যায়। এ ঘটনায় এ বছরের পহেলা ডিসেম্বর ওই ব্যবসায়ীর ছোট বোন সারমিন বেগম বাদী হয়ে আবদুস ছত্তার কাজী, তার ছেলে জিয়া কাজীসহ কয়েকজনকে আসামী করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে থানায় একটি মামলা করেন। মামলাটি চলছে।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) আদালতে এ মামলার তারিখের দিন ধার্য্য ছিল। এদিন আসামীরা স্থায়ী জামিনের আবেদন করেন। বাদী পক্ষের কৌশলী এর বিরোধীতা করেন। আসামীরা এতে ক্ষিপ্ত হয়। বিকেলে বাদীকে সামনে পেয়ে মামলা তুলে নিতে বলে। না নিলে মারধর ও জীবন নাশের হুমকি দেয়। প্রতিবাদ করলে বাদী সারমিন ও তার মা আমিরোন নেছাকে পিটিয়ে আহত করার অভিযোগ করা হয় জিডিতে।

অভিযোগ অস্বীকার করে ছত্তার কাজীর ছেলে বিজিবি সদস্য শহীদুল ইসলাম জিলু কাজী বলেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে (মাছ মারা মামলার বাদী) সারমিন বেগমের ছেলে সিফাত ফরাজী একটি মুঠোফোন দিয়ে কল দিয়ে আমাকে জীবন নাশের হুমকি দেয়। এনিয়ে তাদের সাথে আমাদের ঝগড়া হয়।

থানার ওসি আবু নাছের রায়হান জানান, সারমিন বেগম নামের মামলার এক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মামলা তুলে নিতে বাদীকে হুমকি থানায় জিডি

আপডেট সময় : ০৭:০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬