ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েটের ভিসি ও ছাত্রকল্যাণ পরিচালক অনলাইন নিউজ পোর্টালকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীতে শিক্ষক রুবেলকে ইলেকট্রিক হুইল চেয়ার উপহার সাক্ষাৎকার না দিয়ে দুই টিভি সাংবাদিককে জিডির হুমকি দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ তালগাছিয়া মাদরাসার উন্নয়ন ও অগ্রগতিতে সম্মেলন অনুষ্ঠিত আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি

মালিকুজ্জামান কাকা, যশোর
  • আপডেট সময় : ০৮:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী দেশে প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। রোববার বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

সভায় বিজিবি অধিনায়ক বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির কোনো নেতাকর্মী বা দোসর যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অপরাধ নির্মূলে বিজিবি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় যশোর ও বেনাপোলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যম সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা সীমান্ত এলাকার অনুপ্রবেশ, চোরাচালান ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রতিরোধে তাদের মতামত ও পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি

আপডেট সময় : ০৮:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬