সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী রনি ঢাকায় গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি :
- আপডেট সময় : ০৯:২৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী যুবলীগ নেতা মো. বাপ্পি চৌধুরী রনিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১২ নভেম্বর) গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন গণমাধ্যমের নিকট এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে অস্ত্রধারী সন্ত্রাসী মো. বাপ্পি চৌধুরী রনিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।













