ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

রাবিতে ইসলামি ছাত্র শিবিরের বিশাল জয়

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:৫৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ২৯০ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বির। আর জিএস পদে নির্বাচিত হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সব কেন্দ্রের ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলে মোট ভোট পড়েছে ২০ হাজার ১৮৭। এর মধ্যে শিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৫৮৭ ভোট। অন্যদিকে ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। তিনি ভোট পেয়েছে ১১ হাজার ৪৩৭।

সহকারী সাধারণ সম্পাদক পদে শিবির-সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট। অন্যদিকে ছাত্রদল-সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাবিতে ইসলামি ছাত্র শিবিরের বিশাল জয়

আপডেট সময় : ০৪:৫৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫