ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পাবনা সাঁথিয়ার কাশিনাথপুরে পূর্ব বিরোধের জেরে যুবককে হত্যা

ফারুক হোসেন, সাঁথিয়া, পাবনা থেকেঃ
  • আপডেট সময় : ০৬:২৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ৩৩৮ বার পড়া হয়েছে

পাবনার সাঁথিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাঁথিয়ার গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার ছাতকবরাট গ্রামের শাহাদতের ছেলে আরিফুল ইসলাম (২৭)।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাঁথিয়ার গোপালপুর গ্রামের সাথে আমিনপুর থানার দ্বারিয়াপুর গ্রামের সংঘর্ষে একজন আহত হন। ওই সংঘর্ষকে কেন্দ্র করে রোববার দুপুরে সাঁথিয়ার ছাতক বরাট গ্রামের আরিফুল ইসলামকে গোপালপুর ব্রিজ সংলগ্ন স্থান থেকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার সময় তিনি মারা যান। প্রতিবেদন লেখা পর্যন্ত সাঁথিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। থানা পুলিশ ঘটনাস্থল পরদর্শন করেছে।

কাশিনাথপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আশরাফুল ইসলাম যুবকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা সাঁথিয়ার কাশিনাথপুরে পূর্ব বিরোধের জেরে যুবককে হত্যা

আপডেট সময় : ০৬:২৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪