ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাঁথিয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ভি.পি শামসুর রহমান

বেড়া সাথিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ৪৩৫ বার পড়া হয়েছে

হিন্দু সম্পদয়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা। আর এ শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বেড়া সরকারি কলেজের সাবেক ভি পি শামসুর রহমান। শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সঠিক পরিস্থিতির খোঁজ খবর নিয়ে উপজেলার ৩৮ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দেন ।

শামসুর রহমান বলেন, প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তায় সার্বক্ষণিক সহযোগিতায় আপনাদের পাশে থাকব। কেউ যদি কোন অরাজকতা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করার পাঁয়তারা করেন তাহলে সাথে সাথে তাদের ধরে আমাদের খবর দিবেন অথবা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হারুনার রশিদ মজনুসহ সাঁথিয়া উপজেলা বিএনপি ও করমজা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাঁথিয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ভি.পি শামসুর রহমান

আপডেট সময় : ০২:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪