ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরীকে প্রেমের সম্পর্কের পর ছেলের বাড়িতে রাখার অভিযোগ, বিয়ের প্রস্তুতির খবর

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাচড়া গ্রামে প্রেমের সম্পর্কের জেরে এক ১৪ বছর বয়সী কিশোরীকে ছেলের বাড়িতে এনে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাচড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে মো. দুরুদ আলীর সঙ্গে ঐশী খাতুনের প্রেমের সম্পর্ক ছিল।

অভিযোগ রয়েছে, দুরুদ আলী বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঐশী খাতুনকে চাচড়া গ্রামে নিজের বাড়িতে নিয়ে আসেন। এরপর বিয়ে না করেই প্রায় তিন দিন ধরে মেয়েটিকে নিজ বাড়িতে রাখা হয়।
এ ঘটনায় মেয়েটির বাবা বিষয়টি জানতে পেরে ছেলের বাড়িতে গেলে, সেখানে উপস্থিত ছেলের কয়েকজন আত্মীয়-স্বজন তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে তিনি মেয়েকে সেখানেই রেখে নিজ বাড়িতে ফিরে যান।

স্থানীয়দের দাবি, ২০ জুলাই ২০২৬ (রাত) ছেলেপক্ষ ওই কিশোরীর সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে মেয়েটি এখনও ছেলের বাড়িতেই অবস্থান করছে বলে জানা গেছে।

এদিকে, স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী মেয়েটির বয়স প্রায় ১৪ বছর। যদি এ তথ্য সঠিক হয়ে থাকে, তবে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্কের বিয়ে শাস্তিযোগ্য অপরাধ।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরীকে প্রেমের সম্পর্কের পর ছেলের বাড়িতে রাখার অভিযোগ, বিয়ের প্রস্তুতির খবর

আপডেট সময় : ০৭:৩৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬