ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনা-ঢাকা ট্রেন চালু আজ, দাশুড়িয়ায় স্টপেজের দাবিতে মানববন্ধন  কাঁঠালিয়ায় ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানব পাচারকারী ও ভারতীয় নারী আটক ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুই যুবক আটক পাবনায় জাভেলিয়াস বিউটি’র উদ্বোধন জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েটের ভিসি ও ছাত্রকল্যাণ পরিচালক

কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের লাটিমি এলাকায় একটি গাছের অর্ধেক অংশ কেটে পালিয়েছে দুর্বৃত্তরা।

এতে যেকোনো সময় গাছটি মহাসড়কের ওপর পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। পরে ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের সহায়তায় গাছটি কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেয় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে লাটিমি এলাকায় মহাসড়কের পাশের একটি গাছের অর্ধেক অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। তবে কারা এবং কী উদ্দেশ্যে গাছটি কেটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছটি অর্ধেক কাটা অবস্থায় দেখতে পায়। যেকোনো সময় গাছটি মহাসড়কের ওপর পড়ে দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছটি কেটে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, তিনি গাছ কাটার একটি ভিডিও ফুটেজ দেখেছেন। তাঁর দাবি, মহাসড়কে অবরোধ সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা গাছটি কাটার চেষ্টা করেছে। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে ।

চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোসেন বলেন, গাছের অর্ধেক অংশ কাটা অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছটি কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
তিনি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে গাছটি কেটেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা

আপডেট সময় : ১১:১৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬