গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদদের ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) সন্ধ্যায় দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে ও দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম ডালিকীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হাসান মুকুল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হেদায়েতুল ইসলাম অনিক, পাবনা জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
এছাড়াও উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন. ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম পন্ডিত, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক জাহিদ হাসান ।
দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম লাকি, দাশড়িয়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মহিদুল ইসলাম , দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল হোসেন মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।












