গভীর রাতে মান্দায় চ্যার্জার ভ্যানের ব্যাটারি চুরি
- আপডেট সময় : ০৮:৫৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৩৮৪ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় গভীর রাতে একটি চ্যার্জার ভ্যানের আটটি ব্যাটারি চুরি ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার পরানপুর ইউনিয়নের দক্ষিন পরানপুর গ্রামের রিয়াজ উদ্দিন সরদারের তার নিজস্ব চ্যার্জার ভ্যান বাড়ির পাশে রাস্তায় চ্যাজিং দেওয়া অবস্থায় রাতে ওই চুরি ঘটনা ঘটে।
চ্যার্জার ভ্যানের মালিক রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার রাতে কোন এক সময় একটি সঙ্ঘবদ্ধ চোরের দল উক্ত চ্যার্জার ভ্যানের ৮ টি ব্যাটারি ভ্যানের নিচ থেকে তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। এ সময় চ্যার্জার ভ্যান মালিকসহ পরিবারের লোকজন ঘুমিয়ে ছিলো। এ সুযোগে চোরের দল চ্যার্জার ভ্যান থেকে ব্যবহৃত ৮ টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা বলে রিয়াজ উদ্দিনের দাবী।
থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান জানান,
অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।













