ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

চসিক ‘মেয়র’ ডা. শাহাদাতের শপথ ৩ নভেম্বর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৩৬৩ বার পড়া হয়েছে

আগামী ৩ নভেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত ‘মেয়র’ ডা. শাহাদাত হোসেনের শপথ অনুষ্ঠান দিনক্ষণ ঠিক করা হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্ঠা এ. এফ. হাসান আরিফ শপথবাক্য পাঠ করাবেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।

পত্রে বলা হয়েছে, ‘আগামী ০৩ নভেম্বর ২০২৪ তারিখ রবিবার সকাল ১১.৩০ ঘটিকায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৬০১, ৭নং ভবন, ৭মতলা) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্ঠা, জনাব এ. এফ. হাসান আরিফ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে নির্বাচিত মেয়রকে শপথবাক্য পাঠ করাতে সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন।’
‘মেয়র’ হিসাবে নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের শপথ অনুষ্ঠানের আগে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত কোনো আইনি জটিলতা আছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ‘আদালতের কোন স্থগিতাদেশ বা আইনগত কোন জটিলতা আছে কিনা তা’ জানাতে মাহবুবা আইরিন স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে।

এদিকে শপথ অনুষ্ঠানের তারিখ নির্ধারিত হলেও সেটা এগিয়ে নিয়ে আসার সম্ভবনার কথাও বলছেন কেউ কেউ। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আইনি জটিলতা না থাকার বিষয়ে মন্ত্রণালয় নিশ্চিত হওয়ার পর সে তারিখ এগিয়ে নিয়ে আসতে পারে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চিঠি ইস্যু থেকে শপথ অনুষ্ঠানের মাঝে ৯দিন সময় রয়েছে। এই সময় কমিয়ে আসলে শপথ অনুষ্ঠানও এগিয়ে আসবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর গোলাগুলি, সংঘর্ষ, হামলার ঘটনার মধ্যে ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এ সময় নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি করেছিলেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে ওই নির্বাচনে কারচুপির অভিযোগে ৯ জনকে বিবাদী করে মামলা করেন নগর বিএনপির সাবেক সভাপতি, আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

গত ১৭ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচনী ট্রাইব্যুনাল বিজয়ী ঘোষণা করেন। এর পর সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর স্থলাভিষিক্ত করে সংশোধনী গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে মেয়রদের অপসারণ করা প্রজ্ঞাপন সংশোধন করায় চসিক মেয়র হিসেবে শপথ নিতে আইনি বাধা পুরোপুরি কেটে যায় ডা. শাহাদাতের। গতকাল মন্ত্রণালয় থেকে শপথ অনুষ্ঠানের পত্র ইস্যু করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চসিক ‘মেয়র’ ডা. শাহাদাতের শপথ ৩ নভেম্বর

আপডেট সময় : ০২:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪