সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইল মধুপুরে চাঁদমনি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১১:১৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৩৬৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন আউশনারা ইউনিয়নের শাইলবাইদ বাজারের চাঁদমণি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে
পাউরুটি ও কেকের মোড়কের গায়ে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ ও বিক্রয়মূল্য লিপিবদ্ধ না থাকা, ব্যবসা পরিচালনার ট্রেড লাইসেন্স প্রদর্শন করতে না পারা এবং অস্বাস্থ্যকর পরিবেশে রুটি-বিস্কুট-কেক তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ফ্যাক্টরির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন এসআই হেলালের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।













