ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল মধুপুরে বাল্যবিবাহ বন্ধ ৫০ হাজার টাকা জরিমানা

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৩৩১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের ধামাবাশুরি এলাকায় বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৬অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলার ধামাবাশুরী এলাকার হাসমত আলী ও সোমলা বেগম তাদের অপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ে দিচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন মধুুপুর উপজেলা প্রশাসন।

ম্যাজিস্ট্রেটের আগমনের খবর পেয়ে হাসমত আলী ও সোমলা বেগম বাড়ি থেকে পালিয়ে যান।পরবর্তীতে সোমলা বেগম ও তার কন্যাকে প্রতিবেশীর বাড়ি থেকে খুঁজে আনা হয়। বাল্যবিবাহ আয়োজনের অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে কন্যার মাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এ মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
সহযোগিতায় ছিলেন এসআই দুলালের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।

বাল্যবিবাহ নিরোধে কঠোর অবস্থানে রয়েছে মধুপুর উপজেলা প্রশাসন। বাল্যবিবাহের খবর দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য মধুপুরের সচেতন নাগরিকদের অনুরোধ জানান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাঙ্গাইল মধুপুরে বাল্যবিবাহ বন্ধ ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪