ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকুরী করার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৩৭৩ বার পড়া হয়েছে

নওগাঁর ফয়েজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজ এর রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মামুনাল হাসানের বিরুদ্ধে জাল সনদে নিয়োগ গ্রহণের অভিযোগ। গত বৃহস্পতিবার ফয়েজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজের আরেক প্রভাষক আব্দুল হান্নান নওগাঁর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ১৭ ই মে ২০০৩ তারিখে ফয়েজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজে আমি রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়। তৎকালীন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আব্দুল জলিল এর যোগ সাজসে আর্থিক লেনদেনের মাধ্যমে জাল সনদে মোঃ মামুনাল হাসানকে নিয়োগ দেওয়া হয় যার ফলে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি চাকুরী থেকে বঞ্চিত হয়। পরবর্তীতে মামুনাল হাসান অত্র কলেজের সিনিয়র প্রভাষক ও সরকারি বেতনভুক্ত হওয়া সত্ত্বেও ২০০৩ সাল থেকে কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেন এবং ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের দলীয় পরিচয়ে এপিপি হিসেবে নিয়োগপ্রাপ্তও হয়েছিলেন।

অভিযুক্ত প্রভাষক মামুনুল হাসানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, আমার বাবা একজন আইনজীবী ছিলেন সে হিসেবে আমিও মাঝে মাঝে একটু প্র্যাকটিস করি তবে আমি নিয়মিত আইনজীবী নয়।

ফয়েজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ বলেন, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মামুনুল হাসান নিয়মিত আইনজীবী হিসেবে প্র্যাকটিস করে কিনা তা আমার সঠিক জানা নেই তবে অনেকের কাছেই শুনেছি তিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন। এসব নিয়ে আমার কাছে লিখিত অভিযোগ দিলে উর্ধ্বতম কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

নওগাঁ এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ২ ফিরোজ বলেন, দেওয়ান মামুনাল হাসান এপিপি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তবে যোগদান করেননি এবং উনি নিয়মিত আইনজীবীও নয় হঠাৎ মাঝে মাঝে আসেন।

অভিযোগের বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা খাতুন এর সাথে কথা বললে তিনি বলেন, যেহেতু অভিযোগটি কলেজ শাখার এবং জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছে আমাদের অবগতির জন্য অনলিপি প্রদান করেছে অভিযোগকারী।

অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের (01715-292377) মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কল রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকুরী করার অভিযোগ

আপডেট সময় : ০৪:৪১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪