ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের স্ত্রী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, দুইজন গ্রেফতার

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ শহিদুল আলম (৮২)-এর স্ত্রী মোসা. ফাতেমা খাতুন (৬৯)-কে অজ্ঞান করার পর হত্যা এবং তার স্বর্ণালংকার লুটের ঘটনায় রহস্য উদঘাটন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মূল আসামি হাসিনা বেগম এবং তার সহযোগী স্বর্ণালংকার ব্যবসায়ী ইমরানকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, গত ২৩ জুন ২০২৬ তারিখে নওগাঁ শহরের বাসভবনে মোসা. ফাতেমা খাতুনকে অজ্ঞান করার পর হত্যা করা হয়। পরে তার শরীরে থাকা মূল্যবান স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ, প্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে। তদন্তের একপর্যায়ে অভিযুক্ত হাসিনা বেগমকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণালংকার ব্যবসায়ী ইমরানকেও আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড ও লুটের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত আলামত ও জব্দকৃত স্বর্ণালংকারের বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের স্ত্রী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, দুইজন গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬