ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

পঞ্চগড়ে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ওয়ালটন প্লাজার উদ্যোগে মেডিসিন রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪-জুন) সকান ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা শহরের তেতুলিয়া রোডে অবস্থিত ওয়ালটন প্লাজার সামনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে ডাঃ জনাবা জান্নাত আরা মিলি বিনা মূল্যে বিভিন্ন বয়সী পুরুষ ও মহিলা রোগীকে চিকিৎসা প্রদান করেন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব আনিস প্রধান, প্রিন্সিপাল, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ টুনিরহাট ও সভাপতি, পঞ্চগড় জেলা প্রেসক্লাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ রেজাউল করিম, রিজিওনাল সেলস ম্যানেজার, ওয়ালটন প্লাজা, দিনাজপুর এরিয়া। ওয়ালটন প্লাজা-পঞ্চগড় শাখার ম্যানেজার, মোঃ নাসির উদ্দিন। ওয়ালটন প্লাজা-পুরাতন পঞ্চগড় শাখার ম্যানেজার, জনাব মোঃ মাহফুজার রহমান। ওয়ালটন প্লাজা-বোদা, পঞ্চগড় শাখার ম্যানেজার, জনাব মো: রকি শেখ। ওয়ালটন প্লাজা- দেবিগঞ্জ, পঞ্চগড় শাখার ম্যানেজার, মোঃ জুয়েল রানা সহ চারটি শাখার অন্যান্য স্টফ বৃন্দ। চিকিৎসা প্রদানে সহকারী হিসেবে উপস্থিত ছিলেন উম্মে কুলসুম ও মৌমিতা।

এ বিষয়ে মোঃ রেজাউল করিম রিজিওনাল সেলস মেনাজার ওয়ালটন প্লাজা দিনাজপুর এরিয়া বলেন, আজকে সমগ্র বাংলাদেশে একযোগে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। তারই অংশ হিসেবে পঞ্চগড়েও আয়োজন করা হয়েছে। আমাদের এই আয়োজন সার্থক হয়েছে। সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। আজকে অনেক মানুষ এখানে এসে সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা সেবা নিয়েছে।

সেবা নিতে আসা রোগীরা জানান, একজন চিকিৎসকের ভিজিট ৩০০ থেকে ৫০০ টাকা। আজকে এখানে আমরা বিনামূল্যে চিকিৎসকের চিকিৎসা পেয়েছি।

তাছাড়া এখানকার স্টাফদের আচরণ খুবই নমনীয়। উপস্থিত সকলেই ওয়ালটনের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬