ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৩৩৭ বার পড়া হয়েছে

প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধনসূচি পালন করা হয়েছে। দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ।

রবিবার (২২- সেপ্টেম্বর) দুপুরের পর পঞ্চগড় শের ই বাংলা পার্ক চৌরঙ্গি মোর সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলার পাঁচ উপজেলা থেকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত শিক্ষকগণ বলেন, আমরা আপনাদের সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলি। বর্তমান শিক্ষকদের প্রায় সকলেই ভাল ভাল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। কেননা শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কিন্তু আমরা চরম বৈষম্যের শিকার হয়ে মানবেতর দিনকাল পার করতেছি। যেই বেতন ভাতা পাই তাতে সংসার চালানো কঠিন হয়ে গেছে। আমরা বিভিন্ন সময় আন্দোলন করতে গেলে বিভিন্ন রকমের আশ্বাস দিয়ে পরবর্তীতে সেটা আর বাস্তবায়ন করা হয় না।

এবার আর আশ্বাস নয় আমরা বাস্তবায়ন দেখতে চাই। দশম গ্রেড আমাদের অধিকার। আমরা আশাবাদী বর্তমান সরকার আমাদের অবহেলিত শিক্ষকতা পেশাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ সময় উপস্থিত বক্তাগণ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪