ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ৫৬ বিজিবি’র সদস্যদের হাতে আটক পাঁচ

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়
  • আপডেট সময় : ১১:১৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচজনকে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি সদস্যরা।

সোমবার (৭- অক্টোবর) রাত আনুমানিক ৮:৩০ মিনিটে তাদেরকে আটক করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর অধীনস্থ মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শুয়েরপাড় এলাকায় সীমান্ত থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি’র পক্ষ হতে জানানো হয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় বিজিবি টহল দল হাতে নাতে তাদেরকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন নীলফামারী জেলার ডোমার উপজেলাধীন মধুসূদন এর ছেলে শ্রী নন্দ কিশোর রায় (৪৫), শ্রী নন্দ কিশোর রায় এর ছেলে শ্রী পরিমল রায়(২১), শ্রী তৈলক্ষ্য রায় এর ছেলে শ্রী নিত্যানন্দ রায়(২১), শ্রী বড়কান্ত চন্দ্র এর ছেলে শ্রী সঞ্জয় চন্দ্র (১৭) ও মৃত সিবেন এর ছেলে শ্রী কল্যাণ রায় (২৪)। আটক ব্যক্তিদের বোদা থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়।

এছাড়াও বিজিবি জানান, নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর দায়িত্বাধীন সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি এবং সার্বক্ষণিক তৎপর রয়েছি। আমাদের এই চলমান কার্যক্রম সার্বক্ষণিক অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ৫৬ বিজিবি’র সদস্যদের হাতে আটক পাঁচ

আপডেট সময় : ১১:১৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪