পটুয়াখালীতে সাবেক আ’লীগ ও বিএনপি করা দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন।
- আপডেট সময় : ০১:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ২৯৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে সরকারি জমি ইন্ড্রাসট্রির নামে নয়ছয় পিতার দূর্নীতির পথে হাটছে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি ও আমতলী সাবেক আওয়ামী লীগের নেতা গোলাম ছরোয়ার ফোরকান গংদের ভয়ে দিশেহারা মামলা হামলা খুন জখমের ভয়ভীতি প্রদর্শনে পুরো পরিবার এখন আতঙ্কে জীবন কাটাচ্ছে। পৌর শহরের ১ নং ওয়ার্ডের জলের পুকুর পাড় বাসিন্দা মো,ওমর আজম।
অদ্য ২৯ শে অক্টোবর মঙ্গলবার বেলা ১২ টার সময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মোঃ ওমর আজম মিয়া। এসময় লিখিত বক্তব্য পাঠ করে শুনান, সাংবাদিকদের উপস্থিতিতে।
সংবাদ সম্মেলন বলা হয়, মরহুম কাঞ্চন আলী মিয়ার সন্তান,পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, ও তার বড় ভাই সাবেক আঃলীগের নেতা মো, গোলাম সরোয়ার ফোরকান, শফিকুর রহমান চান, রিপন চেয়ারম্যান, সহ অন্যান্যরা দলীয় প্রভাব ও ক্ষমতার অপ ব্যবহার করে বেআইনী ভাবে তাদের সম্পত্তি জবর দখল করে আসছেন এবং রাতের আধারে ভয়ভীতি প্রান নাশের হুমকিও দিচ্ছেন তারা।
এছাড়া ওমর আজমের অভিযোগে আরো বলেন, এই বিরোধের কারণে তার পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত এবং তাদের সামাজিক মান-মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা অব্যহত আছে বলে জানান।
সম্প্রতি, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন এর চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী ওমর আজমের আইনজীবী পুত্র মোঃ গাফুরুল আজম সাফিনকে হত্যার হুমকি প্রদান করেছে বলে অভিযোগ করেন।
উল্লেখযোগ্য প্রমাণ হিসেবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ তুলে ধরেন সংবাদ সম্মেলনে আশা, মোঃ ওমর আজম। তবে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেছে, জেলা যুবদলের ২ কর্মীকে দেখা যায় এদিকে এ নিয়ে থানায় অভিযোগ করা হলেও স্থানীয় প্রভাবশালীদের কারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বলে দাবি করেন ওমর আজম। নিরুপায় হয়ে তিনি সাংবাদিক ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে সুষ্ঠু বিচার ও সুরক্ষার আবেদন জানিয়েছেন।
এদিকে উক্ত বিষয় জানতে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের কাছে ফোন করলে। তিনি বলেন এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তাদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে একাধিক কেস মামলা রয়েছে আপনারা তদন্ত করে দেখুন আমি অপরাধী কিনা।
এব্যপারে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন এর মুঠোফোনে ফোন করলে তিনি জানান, আমার সামাজিক ও রাজনৈতিক ইমেজ নষ্ট করার জন্য প্রতিপক্ষ কোন দল এ কাজ করাচ্ছে। আমার ও আমার পরিবারকে নিয়ে যে সংবাদ সম্মেলন করেছে এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।ওই জমি আমার বাবা ১৯৬২ সালে ক্রয় করেছে এছাড়াও অন্য সম্পত্তি আমাদের পৈত্রিক জমি। উল্টো তার ছেলে আওয়ামী লীগ করতো আমার অফিস ভাংচুর করেছে এমনকি ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার হাতে লাঠি নিয়ে আছে তার ভিডিও পুটেজ আমার কাছে চাইলে আপনারা সাংবাদিক ভাইয়েরা নিতে পারেন বলে জানান।












