ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পাবনায় অনৈতিক সুবিধা আদায় চেষ্টাকালে দুই ভুয়া সেনা কর্মকর্তাকে আটক

পাবনা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৩৫৬ বার পড়া হয়েছে

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে পদ্মা নদীতে বালু উত্তোলনসহ অনৈতিক সুবিধা আদায় চেষ্টাকালে দুই ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করে পুলিশে দিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে ঘটনা ঘটে।

আটককৃত কর্ণেল পরিচয় দেওয়া হাসিবুর রহমান (৫৫) ঢাকার মোহাম্মদপুর আসাদ এভিনিউ এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং জেওসি পরিচয়দানকারী মেহেদী হাসান (৩২) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী এর তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, বিকেলে জেলা প্রশাসক মফিজুল ইসলামের কাছে হাসিবুর রহমান নামে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর কর্ণেল এবং অপর ব্যক্তি মেহেদী হাসান নিজেকে সেনাবাহিনীর জেওসি পরিচয় দিয়ে পদ্মা নদীতে থেকে বালু উত্তোলনের একটি সুপারিশ করতে আসেন।

সুপারিশ করতে আসা ব্যাক্তিদের কথাবর্তার এক পর্যায় জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাদের সন্দেহ হলে ওই দুই ব্যাক্তিকে তাদের পরিচয় চ্যালেঞ্জ করলে তারা তাদের পরিচয় সনাক্তে ব্যর্থ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া দুই সেনা কর্মকর্তা আটকের খবর জেলা প্রশাসক কার্যালয় থেকে দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনার মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় অনৈতিক সুবিধা আদায় চেষ্টাকালে দুই ভুয়া সেনা কর্মকর্তাকে আটক

আপডেট সময় : ০৪:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪