ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পাবনায় পুলিশের বিশেষ অভিযানে ৫৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার!

নিউজ ডেক্স
  • আপডেট সময় : ০৭:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

পাবনার ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৫৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মঙ্গলবার রাত ১১ টায় আয়োজিত প্রেস কনফারেন্সে অভিযানের বিভিন্ন তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

পুলিশ জানায়, রেঞ্জ ডিআইজির নির্দেশনায় পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ফরিদপুর উপজেলার গোবিন্দপুর মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ফরিদপুর থানা পুলিশ।

এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের ডালার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে পাওয়া যায় ৫৪৯ বোতল ফেনসিডিল।

অভিযান চলাকালে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। একই সঙ্গে গাড়ির চালক ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাসিন্দা মিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। পুলিশের দাবি, মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি জেলা জুড়ে চেকপোস্ট ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় পুলিশের বিশেষ অভিযানে ৫৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার!

আপডেট সময় : ০৭:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬