ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

পাবনায় প্রকাশ্যে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা

পাবনা প্রতিনিধি :-
  • আপডেট সময় : ০৪:১৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৯২ বার পড়া হয়েছে

পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন- মিলন হোসেন মধু এবং মঞ্জু প্রামাণিক।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মিলন হোসেন পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে। আর মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে। মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশা চালক।

নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে নাস্তা করার জন্য হোটেলে গিয়েছিলেন দুজন। হোটেলের সামনে পৌঁছামাত্র কয়েকজন দুর্বৃত্ত ছুরিকাঘাত করলে দুজনই হোটেলের সামনে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি আরও জানান, ‘কী কারণে এ ঘটনা ঘটছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তারপরে বিস্তারিত বলা যাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় প্রকাশ্যে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ০৪:১৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪