সংবাদ শিরোনাম ::
পাবনার বেড়ায় লক্ষ্যাধিক টাকার অবৈধ চায়না জাল উদ্ধার
তমাল তরু
- আপডেট সময় : ০৫:১৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৩৮৭ বার পড়া হয়েছে
পাবনার বেড়া উপজেলার মোহনগঞ্জ বাজারে নূর ইসলাম সর্দারের ছেলে মামুন হোসেন চাউলের ব্যবসার পাশাপাশি গোপনীয় ভাবে অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবসা করছেন দীর্ঘ সময় ধরে।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বেড়া উপজেলার সহকারী ভূমি কমিশনার(এসিল্যান্ড) সাদিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জলজ সম্পদ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তিনি রাত্রেই এই অভিযান পরিচালনা করে লক্ষ্যাধিক টাকার এই অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেন এবং পুড়িয়ে ধ্বংস করে দেন।
সহকারী ভূমি কমিশনার সাদিয়া সুলতানা জানান,এই অবৈধ চায়না দুয়ারী জালের অভিযান অব্যাহত থাকবে।













