ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাবনার সুজানগর চাঁদা না দেওয়ায় তিন নারীকে পিটিয়ে যখমের অভিযোগ

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৬৬ বার পড়া হয়েছে

পাবনার সুজানগর চাঁদা না দেওয়ায় তিন নারীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে।

শনিবার (০৭ সেপ্টেম্বর) রাত ১১ টায় সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শোলাকুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

এসময় এক বৃদ্ধসহ তিন নারীকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা । আহতরা হলেন শোলাকরা গ্রামের মৃত একেন মোল্লা স্ত্রী জনি বেগম, কালাম মোল্লা স্ত্রী জোসনা খাতুন ও সালাম মোল্লা স্ত্রী বুলু বেগম।

এসময় তারা বলেন সরকার পতনের পর থেকেই এলাকার চাঁদাবাজ রুহুল মোল্লা, শফি, মিঠু মোল্লা, জিয়া শেখ আমাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় রাতে আমাদের বাড়ি ঘরে হামলা করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথাড়ি মারপিট শুরু করে। চিৎকার চেঁচামেচি করায় এলাকাবাসী এগিয়ে আসলে চাঁদাবাজরা দ্রুত পালিয়ে যায়।
এলাকাবাসী আহত তিনজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এদিকে কামালপুর ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জামান সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি, বর্তমান পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনার সুজানগর চাঁদা না দেওয়ায় তিন নারীকে পিটিয়ে যখমের অভিযোগ

আপডেট সময় : ১১:২১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪