পাবনা ঈশ্বরদীতে অপহরন করে হত্যা মামলার আসামী গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৩৬০ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে অপহরন করে ১০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে,রুপপুর প্রকল্পের নিরাপত্তা কর্মী সিরাজুল ইসলাম (৬৫) কে হত্যা করা হয়। হত্যা মামলার মুল আসামীকে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বড়ইচারা তেতুলতলা এলাকা হইতে শাহজাহান আলী(২৯) কে রবিবার (১লা সেপ্টেস্বর) গ্রেফতার করেন ঈশ্বরদী থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী ঈশ্বরদী উপজেলার বড়ইচার াগ্রামের আজিবর রহমানের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) মো. মনিরুলইসলাম।
উল্লেখ্য,সিরাজুল ইসলাম (৬৫) রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে রাতে ডিউটি করে গত ২৪ আগষ্ট সকালে রুপপুর মোড় থেকে ঈশ্বরদী বাজার অভিমুখে রওনা হয় এবং দুপুর গড়িয়ে গেলেও নিজ বাড়িতে না ফেরায় দুশ্চিন্তা করেন পরিবারের সদস্যরা। ২৪ আগষ্ট দুপুর ২:১৫ ঘটিকার সময় হঠাৎ সিরাজুল ইসলামের ফোন নাম্বার থেকে ছেলে আল-আমিন এর ফোনে কল আসে, পরে মুক্তিপন বাবদ ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা দাবী করেন অপহরনকারী।
পরবর্তীতে আল-আমিন তার বাবাকে না পেয়ে সাধারন ডায়েরী করেন ঈশ্বরদী থানায়।পুলিশের সহায়তায় সিরাজুল ইসলামকে খোঁজাখুজির এক পর্যায়ে শনিবার (৩১আগষ্ট) দুপুর ১:৪০ ঘটিকার সময় ঈশ্বরদী পৌর এলাকার রহিমপুর গোরস্থানের পাশে শরিফুজ্জামান বুলবুল (৫০), পিতা-মৃত আলী উজ্জমান এর বিল্ডিংয়ের ৪র্থ তলার ফ্লাটের বাথরুমের মধ্যে অর্ধগলিত মৃত দেহ পাওয়া যায়।










