ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

পাবনা সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৩৪৭ বার পড়া হয়েছে

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামে জমিজমা নিয়ে দ্বন্দের জেরে আমজাদ হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী।
নিহত আমজাদ সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের আছের প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান, পাইকেল গ্রামের আফজাল হোসেন ও নিহত আমজাদ হোসেনের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার দুপুরের দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে আফজাল লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমজাদকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতাল নিলে অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরের দিকে সে মারা যায়।

এব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিলো বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। নিহতের মৃতদেহ ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আপডেট সময় : ১০:৪৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪