সংবাদ শিরোনাম ::
পারিবারিক উদ্যোগে সাবমারসিবল পাম্প বিতরন করলেন সমাজসেবক কাওছার
আখতার রহমান,রাজশাহী ব্যুরো অফিস
- আপডেট সময় : ০২:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৪২২ বার পড়া হয়েছে
উদীয়মান সমাজসেবক কাওছার আলম ডনের পারিবারিক উদ্যোগে নিজ গ্রামে ৭ টা সাব- মারসিবল পাম্প বিতরন করলেন।
বৃহস্পতিবার (২ মে ২০২৪) রাজশাহী জেলার বাঘা উপজেলা আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে সুপেয় পানির ব্যবস্থা করে দিলেন উদীয়মান সমাজসেবক কাওছার আলম ডন। পারিবারিক উদ্যোগে নিজ গ্রামের বিভিন্ন স্থানে ৭টি সাবমারসিবল পাম্প (জল মটার) বসিয়ে দিলেন। এতে গ্রাম বাসীর মনে স্বস্তি নেমে এসেছে।
সকাল থেকে আড়ানী ইউনিয়ননের ৮নং ওয়ার্ডস্থ পাঁচপাড়া গ্রামের মোঃ জমির সরকার, মোঃ আরশেদ সরকার, মোঃ ওমর সরকার, মোঃ আব্দুস সালাম, মোঃ শরিয়ত সরকার, মোঃ খেরু মোল্লা, মোঃ আশরাফ মোল্লার বাড়ি সংলগ্ন স্থানে ৭টি সাব-মারসিবল পাম্প (জল মটার) স্থাপন করা হয়।
রাজশাহী অঞ্চলে সুপেয় পানির সংকট দিন দিন প্রবল হচ্ছে। গ্রাম বাসীর কষ্ট দেখে মানবতার হাত বাড়িয়ে দিলেন আড়ানীর কৃতি সন্তান নতুন প্রজন্মের উদীয়মান সমাজসেবক কাওছার আলম ডন নিজে উপস্থিত থেকে সাব-মারসিবল পাম্প (জল মটার) স্থাপনের কাজ তদারকি করেন। ডনের এমন সুন্দর উদ্যোগে গ্রাম বাসীর মুখে স্বস্তির হাসি ফুটেছে।
















