ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার বিশেষ অভিযান অনলাইন জুয়ার আস্তানায় অভিযান, চারজন গ্রেপ্তার; কম্পিউটার ও মোবাইল জব্দ

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অনলাইন জুয়া ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ সদর মডেল থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়েছে।

জেলা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানাধীন পার নওগাঁ সর্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার ডিলার আবু সাঈদ মোল্লা ওরফে রাজন (৩১), পিতা- মো. আনিছুর রহমান, সাং- চকরাম মোল্লাপাড়া এবং তার সহযোগী মো. নাহিদ হাসান (৩০), পিতা- মো. ইউনুস প্রামাণিক, সাং- শেখপুরা দক্ষিণপাড়া; মো. মশিউর রহমান (৩১), পিতা- মো. মীরবক্স মণ্ডল, সাং- মধ্য দুর্গাপুর এবং মো. আরিফ হোসেন (৩৬), পিতা- মৃত আব্দুল গাফফার, সাং- রজাপুর দক্ষিণপাড়া, সর্ব থানা ও জেলা- নওগাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ২টি কম্পিউটার মনিটর, ২টি সিপিইউ, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা ওই এলাকায় একটি ছোট পরিসরের অনলাইন জুয়ার সেন্টার পরিচালনা করছিল। বিভিন্ন এলাকা থেকে কিশোর ও তরুণরা সেখানে এসে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করত। অভিযুক্তরা বিভিন্ন কৌশলে মানুষকে অনলাইন জুয়া খেলায় উদ্বুদ্ধ করছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার বিশেষ অভিযান অনলাইন জুয়ার আস্তানায় অভিযান, চারজন গ্রেপ্তার; কম্পিউটার ও মোবাইল জব্দ

আপডেট সময় : ০৭:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬