ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

“বাংলাদেশ সমবায় ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত”

অনলাইন ডেক্স:
  • আপডেট সময় : ১০:০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড এর ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে ঢাকার কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা’র সভাপতিত্বে উক্ত বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ৭৫ বছর পূর্বে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল। সেই লক্ষ্য ও উদ্দেশ্য থেকে প্রতিষ্ঠানটিকে বিচ্যূত করা যাবে না। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডকে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সমবায় আইন হতে হবে সরল রৈখিক। যাতে সমাজের সকল স্তরের মানুষ আইনটি অনুধাবন করতে পারে। সমবায় সমিতিগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সমিতি পরিচালনা করবেন। এর ব্যত্যয় ঘটতে দেয়া যাবে না। সকলের প্রচেষ্টা থাকলে গ্রামীণ ব্যাংকের মতো বাংলাদেশ সমবায় ব্যাংকও আন্তর্জাতিক পরিসরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

বিশেষ অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন বলেন, সমবায় ভিত্তিক প্রতিষ্ঠানে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান থাকতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সব সময় সহায়তা প্রদান করবে। বার্ষিক সাধারণ সভার অঙ্গীকার হোক দক্ষতা ও সততার সথে গণমুখী সমবায় আন্দোলন গড়ে তোলা।

বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের হারানো গৌরব ফিরিয়ে আনতে যোগ্য নেতৃত্ব এবং সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়ে সভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা বলেন, সকলের মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড আরও শক্তিশালী হবে। বাংলাদেশ সমবায় ব্যাংকের হারানো গৌরব ফিরে পাবে এবং ব্যাংকের সকল সমিতির স্বার্থসংরক্ষণকল্পে ব্যাংকটির কাজ করার পাশাপাশি বাংলাদেশের সমবায় খাতের উন্নয়নে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ এর ৪৭তম বার্ষিক সাধারণ সভার আমাদের অঙ্গীকার হোক প্রতিটি সমবায় সমিতিতে যোগ্য নেতৃত্ব ও সুশাসন প্রতিষ্ঠা করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“বাংলাদেশ সমবায় ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত”

আপডেট সময় : ১০:০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪