ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল মধুপুরে জহর আলী নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৪২৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার পিরোজপুর মধ্যপাড়া গ্রামে গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। মৃত ব্যক্তি উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর মধ্যপাড়া গ্রামের মৃত সিরাজ আলী শেখের ছেলে জহর আলী (৬৫)।

ঘটনা ও মামলার বিবরণীতে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মৃত জহর আলী বাড়ি থেকে বের হয়ে তার নাতি কাওছারের জন্য পিরোজপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ভাত নিয়ে যান। ভাত দিয়ে সেখান থেকে আর বাড়ি না ফিরলে ওই দিন রাত হতেই আত্মীয়স্বজনসহ পরিচিত ও অপরিচিত নানাজনের কাছে খুঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে পার্শ্ববর্তী আনসার আলীর পুকুরপাড়ের খাড়াজোড়া গাছের সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মৃতের বড় ছেলে জাকারিয়া জানান, গত ২৮ তারিখ বাবা তার নাতির জন্য সন্ধ্যায় পিরোজপুর মাদ্রাসায় ভাত নিয়ে যান। সেখানে ভাত দিয়ে আর ফিরে আসেননি। তিনি শারীরিক বিভিন্ন রোগসহ মানসিক বিকারগস্ত ছিলেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা বুঝতে পারছি না।

এ বিষয়ে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি থানায় নিয়ে এসেছি। তার মাথার পেছন দিক থেকে ঝুলে থাকার বিষয়টি দেখে সন্দেহের সৃষ্টি হচ্ছে। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত হলেই এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।

এ বিষয়ে ভিকটিমের ছেলে জাকারিয়া বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাঙ্গাইল মধুপুরে জহর আলী নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪