সংবাদ শিরোনাম ::
‘মানুষ হিসেবে আমি ব্যার্থ ‘ লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা
চবি প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৩৪৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তাজরিয়ান আহমেদ সোয়ারা নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।তিনি বিশ্বিবদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ।মৃত্যুর আগে তিনি চিরকুটে লিখে যান ‘ মানুষ হিসেবে আমি ব্যার্থ’।
শুক্রবার (১ নভেম্বর) ভোর ৫টায় বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া যায়। যেটিতে লেখা ছিল ‘I’m sorry I failed as a human’।
এ বিষয়ে জানতে চাইলে চবি প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, সোয়ারা কয়েকদিন ধরে ফেইসবুকে পারিবারিক হতাশার পোস্ট শেয়ার করেছিলেন। পরিবারে তার পিতা মাতার সম্পর্ক নিয়ে ঝামেলা চলছে। আজ তার এই ঘটনার সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে হাজির হই। তার লাশ বর্তমানে হাটহাজারী থানায় রয়েছে।












