মান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুব-উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন এবং ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, আব্দুল মতিন মণ্ডল ও মোখলেসুর রহমান কামরুল।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন, জনসেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। তিনি জনস্বার্থে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।















