ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে পি’টুনির শিকার ছাত্রলীগ নেতা

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:৩৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ৩০১ বার পড়া হয়েছে

রাজশাহীতে ছাত্রলীগের এক নেতাকে পিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়েছে জনতা। মঙ্গলবার (১২নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) প্রধান ফটকের সামনে থেকে পিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

ছাত্রলীগ নেতার নাম শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭)। তিনি রংপুর মেডিকেল কলেজের ছাত্র। বাড়ি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামে। বাবার নাম হারুন আর রশিদ।

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালেই রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন ছাত্রলীগ নেতা শিহাব। পরবর্তীতে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন শিহাব।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা দিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকে আসেন শিহাব। সেখানে দেখে শিহাবকে চিনে ফেলেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাঁকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নেওয়া হয়। ওই এলাকায় মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়।

নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আওয়ামী সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার থানায় একটি মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিহাব আল রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে পি’টুনির শিকার ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ১২:৩৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪