ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৮ কেজি হেরোইন জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ৩৩১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী জেলার গোদাগাড়ীতে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) রাত ১১টা থেকে রাত তিনটা পর্যন্ত গোদাগাড়ী উপজেলার পৌর এলাকার মাদারপুর মহর্ল্লা একটি খামার বাড়িতে অভিযান চালিয়ে বাজারের ব্যাগে বালু স্তুপের মধ্যে এই হেরোইনগুলো উদ্ধার করা হয়, কিন্ত মাদককারবারিদের আটক করতে পারেনি পুলিশ। এই হেরোইনের আনুমানিক মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৮ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে পুলিশ সুপার সাইফুর রহমান।

তিনি বলেন, গোপন তথ্যে গোদাগাড়ীর মাদারপুর ডিমভাঙ্গা মহল্লায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান চালিয়ে এ হেরোইন জব্দ করা হয়েছে। তবে খামারবাড়ির মালিক ও তার ওই কেয়ারটেকার পালিয়ে গেছে।

তিনি বলেন, খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তি ভারত থেকে এই হেরোইন নিয়ে আসেন। দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য বাজারের ব্যাগে বালুর স্তুপের মধ্যে মজুদ রেখেছিল। তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ওই খামার বাড়িতে অভিযান চালানোর সময় বাড়ির মালিক ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা দেওয়াল টপকিয়ে পালিয়ে যায়। তাদের ধাওয়া দিলে আটক করা সম্ভব হয়নি। তাদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে যাচ্ছে। তারা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। তিনি আরো বলেন, দুই মাদক কারবারির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৮ কেজি হেরোইন জব্দ

আপডেট সময় : ০২:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪