ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

রাজশাহীর সাবেক রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ৩৭৭ বার পড়া হয়েছে

পান্না, রাজশাহী : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার আবুল কালাম আজাদের (৬৩) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) ইসমাইল হোসেন বাদী হয়ে রাজশাহী আদালতে এ মামলা করেন। আবুল কালাম আজাদ ইতোমধ্যে চাকরি থেকে অবসর চলে গেছেন।

মামলায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে ১ কোটি ২৮ লাখ ১২ হাজার ১৪৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। আসামি আবুল কালাম আজাদের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার মিরপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার আসাদ অ্যাভিনিউয়ের ক্রিস্টাল ক্যাসেল নামের এক ভবনের নিজের ফ্লাটে বসবাস করেন।

দুদক জানায়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধান করে দুদক। অনুসন্ধান শেষে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন প্রতিবেদন দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর সাবেক রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩