ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে গৃহবধূকে হত্যা গ্রেফতার দুই

রাজশাহী প্রতিনিধি :-
  • আপডেট সময় : ০২:৫৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীতে গৃহবধূকে শয়নকক্ষে পুড়িয়ে হত্যার ঘটনায় ক্লুলেস হত্যামামলার প্রধান আসামি আলমগীর হোসেন রয়েল ও তার প্রথম স্ত্রী মোসাঃ সেলিনাকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলমগীর হোসেন রয়েল (৪২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সবজিপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তার সঙ্গে আটক হওয়া সেলিনা (৪৫) রয়েলের প্রথম স্ত্রী।

র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রয়েল প্রায় দুই বছর আগে মোসাঃ হেলেনা (৩৫)-কে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বিয়ের পর থেকেই প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

গত ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে হেলেনার এক প্রতিবেশী তার মাকে ফোন করে জানান, তার মেয়ে মারা গেছেন। পরে হেলেনার মা ঘটনাস্থলে গিয়ে দেখেন, আগুনে পুড়ে তার মেয়ে নিথর হয়ে পড়ে আছেন।

র‍্যাব জানায়, ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা কেউ হেলেনাকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাটি ব্যাপকভাবে গণমাধ্যমে প্রচারিত হয়।

এই নারকীয় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেফতারে তদন্তে নামে র‍্যাব। হত্যাকাণ্ডের পর থেকেই সন্দেহভাজন আসামিরা আত্মগোপনে চলে যায় এবং দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার চেষ্টা করে।

পরে র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা নজরদারি চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী মহানগরীতে গৃহবধূকে হত্যা গ্রেফতার দুই

আপডেট সময় : ০২:৫৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫