ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

“সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান”- যুব ও ক্রীড়া উপদেষ্টা

অনলাইন ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৩৯৬ বার পড়া হয়েছে

ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ: “সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান করেছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই কোর্সের আওতায় দুই দিনব্যাপী প্রতি ব্যাচে ৩০০ জন করে ৭ টি ব্যাচে মোট ২,১০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যানজট বাংলাদেশের একটি অন্যতম সমস্যা। ফলে আমাদের মূল্যবান শ্রমঘন্টা নষ্ট হচ্ছে। গত ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকার পতনের পর তিনদিন দেশে সরকার ছিল না, ছিল না ট্রাফিক পুলিশ। ঠিক সেই সময় সড়কের শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। কোন প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও তরুণ ছাত্র-যুবরা দিন-রাত সড়কের ট্রাফিক ব্যবস্থাপনায় নিরলসভাবে কাজ করেন। তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা ট্রাফিক পুলিশের শূন্যতা অনুভব করতে পারিনি। এমনকি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখার জন্য তরুণ ছাত্র-যুবরা দিন-রাত পরিশ্রম করে গুরূ্ত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উপদেষ্টা আরো বলেন, দেশ পুনর্গঠনে তরুণদের দায়িত্ব নিতে হবে। আমরা তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি আধুনিক সুন্দর দেশ গড়তে চাই।এজন্য ট্রাফিক আইন সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন বিষয়ে সকলের মাঝে সামাজিক সচেতনতা ছড়িয়ে দিতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনাকে ম্যানুয়াল পদ্ধতি থেকে আধুনিকায়নে উত্তরণ ঘটাতে হবে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো: সাইফুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান”- যুব ও ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৩১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪