বেড়ায় বৃক্ষ রোপন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- আপডেট সময় : ০১:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃক্ষ রোপন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেছে বেড়া পৌর যুবদল।
রোববার(২৭ অক্টোঃ)পৌর এলাকার ১০ টি ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বেড়া পৌর সভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব ফজলুর রহমান ফকির।
পৌর যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর মোল্লা জানান ফ্যাসিস্ট হাসিনামুক্ত এ বছরকে স্মরণীয় করে রাখতে তারা পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কবর স্থান ও হাটবাজের পরিত্যক্ত আঙ্গিনায় ফজলি,অম্রপালি,ল্যাংড়া,হাড়ি ভাংগাসহ বেশ কয়েক জাতের ফলজ বৃক্ষ রোপন করেন। পৌর এলাকার ৯নং ওয়ার্ডে দক্ষিন পাড়া জামে মসজিদের আঙ্গিনায় বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সদস্য সচিব মোঃ সালাউদ্দিন ইকবাল, বেড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সামছুর রহমান সজীব চৌধুরী, বেড়া পৌর যুবদলের যুগ্ন আহবায়ক, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফজর আলী সাংগঠনিক সম্পাদক মোঃ বাবু, মোঃ জাহান খান, মোঃ ওমর আলী, মোঃ সেলিম প্রামানিক, মোঃ মুন্তাজ সত্তদাগর, ছাত্রদলের আহবায়ক ফারুক আহমেদ জনি, ছাত্রদলের সদস্য সচিব মোঃ মানিক হোসেন, যুগ্ন আহবায়ক, প্রিন্স খান, মোঃ মুরাদ হোসেন, মোঃ জাহিদ হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক, রিপন বেড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আযাদ প্রমুখ।











