ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার

ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

সরকারি বরাদ্দের সার, বীজ সহ অন্যান্য কৃষি প্রণোদনা শতভাগ কৃষকদের মাঝে পৌছে দেওয়ার পাশাপাশি প্রান্তিক পর্যায়ের কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা,প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও সার- বীজের বাজার নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে কৃষকদের আস্থার প্রতিকে পরিণত হয়েছে ফরিদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল- ইমরান।

উপজেলার কয়েকটি ইউনিয়নের শতাধিক কৃষকের সাথে কথা বলে জানা যায়, ফরিদপুর উপজেলায় যোগদানের পর থেকে উপজেলা কৃষি অফিসকে কৃষক বান্ধব প্রতিষ্ঠানে রুপ দিয়েছেন আল- ইমরান। কর্মরত সময়ে কৃষি প্রণোদনার বিভিন্ন ধরনের কৃষি বীজ ও সার তিনি পৌছে দিচ্ছেন প্রকৃত কৃষকদের মাঝে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের বরাদ্দকৃত সার উত্তোলন ও বন্টন, নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে কৃষকের প্রাপ্তি নিশ্চিত ও কালোবাজারে সার বিক্রি বন্ধ করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কৃষক বান্ধব এই কর্মকর্তা। কখনো কোন ডিলারের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে দ্রুত শাস্তিমুলক ব্যবস্থা তিরস্কার ও কারণ দর্শানোর নোটিশ প্রদান ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকেন তিনি।

ফসল রোপনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকার কৃষি জমি পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও সবুজ প্রকৃতি নির্মাণের লক্ষ্যে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

নিজের কর্মকান্ড বিষয়ে ফরিদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান বলেন, যোগদানের পর থেকে কৃষকদের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

আপডেট সময় : ১০:২২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬