ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান জানালেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৩৩২ বার পড়া হয়েছে

‘পাটের অতীত ঐতিহ্য ও ইতিহাস আছে। এর সম্ভাবনার কোন ঘাটতি নেই। পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দেশ উপকৃত হলে আমরা সবাই উপকৃত হবো। পাটের ঐতিহ্য পুনর্জাগরণে এবং দেশের স্বার্থে সবাইকে স্বচ্ছতা ও সততা নিয়ে কাজ করতে হবে। ‘

আজ সোমবার (১১ নভেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন একথা বলেন।

সভার সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ তার সংক্ষিপ্ত বক্তব্যে উপদেষ্টার নেতৃত্ব ও নির্দেশনায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভার শুরুতে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন অতি. সচিব এএনএম মঈনুল ইসলাম। এসময় অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা,অতি. সচিব সুব্রত শিকদার, অতি.সচিব আরিফুর রহমান খান, যুগ্মসচিব রায়না আহমদ,উপসচিববৃন্দসহ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শপথ নেন শেখ বশিরউদ্দীন। পরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। আজ উপদেষ্টা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তাঁর প্রথম কার্যদিবসে পরিচিতি ও মতবিনিময় সভা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান জানালেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

আপডেট সময় : ০১:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪