পাবনা সাঁথিয়ার ফকিরপাড়ায় জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের ফকির পাড়া ইউনিটের আয়োজনে মঙ্গলবার (১৯ নভেম্বর)বাদ মাগরিব ফকিরপাড়া ঈদগা মাঠ প্রাঙ্গনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সভার ফকির পাড়া ইউনিট সভাপতি হাফেজ আব্দুর রব এর সভাপতিত্বে সাদ্দাম ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান,সাঁথিয়া উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল কদ্দুস, সাঁথিয়া উপজেলা কর্ম পরিষদ সদস্য মোস্তফা কামাল মানিক,সাঁথিয়া উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আবু হানিফ, পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর। আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সাবেক সাঁথিয়া উপজেলা শিবিরের সভাপতি ও ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি নজরুল ইসলাম, সাবেক সাঁথিয়া উপজেলা শিবিরের সভাপতি শিখন মোল্লা প্রমুখ।













