কৃষক দলের সমাবেশে কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের কৃষকদের মাঝে সবজি চারা বিতরণ
- আপডেট সময় : ১০:৩২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৩১৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে কৃষক দলের সমাবেশে বন্যায় ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের কৃষকদের মাঝে বিভিন্ন জাতের ২৪ হাজার সবজি চারা বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা সদরের বৈরাগীর বাজার ঈদগাহ মাঠে চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
এসময় সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কৃষক দলের রংপুর বিভাগের সহ সাংগঠনিক শাহ নেওয়াজ লাবু, কৃষিবিদ ডক্টর আব্দুল মজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার শাহাদত, জেলা বিএনপির অন্যতম সাবেক সহ-সভাপতি মোস্তফিজার রহমান মোস্তফা, জেলা কৃষক দলের আহবায়ক মোঃ রিপন রহমান ও সদস্য সচিব রুকুনুজ্জামান খন্দকার রুকু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়ার চরাঞ্চল প্রকল্পের উন্নয়ন সৃষ্টি করেছিলেন ধ্বংস করেছে আওয়ামী লীগ। পুনরায় নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়া ( ১৯ দফা বিএনপির) চরাঞ্চলের ১৬ লক্ষ মানুষের সফল উন্নয়ন ঘটাবে ইনশাআল্লাহ।
পরে চর উন্নয়ন গবেষণা কেন্দ্র ও পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার সহযোগিতায় এবং জেলা কৃষকদলের উদ্যোগে চরাঞ্চলের ৬ শত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বেগুন ও মরিচ চারা বিতরণ করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ রুহুল কবীর রিজভী এ চারা বিতরণ অনুষ্ঠানে আসার কথা থাকলেও অসুস্থ্যতার কারনে আসতে পারেনি বলে জানা যায়।













