ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অর্ধদিবস কর্মবিরতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:৫৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ঘোষিত আগামী ২৫ ফেব্রুয়ারির অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী স্থগিত করা হয়েছে। আজ পরিষদের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল (২৫ ফেব্রুয়ারি) সরকারঘোষিত ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালিত হবে। দিবসটির প্রতি সম্মান দেখাতে ও যথাযোগ্য মর্যাদায় পালন করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অর্ধদিবস কর্মসূচী আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে সকল সাময়িক বরখাস্তের আদেশ ও বিভাগীয় মামলা প্রত্যাহার করা না হলে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান না হলে আগামী ২ মার্চ, ২০২৫ রবিবার পূর্বঘোষিত পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে। এরপরও দাবী আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পাশাপাশি, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে গৃহীত কার্যক্রম দাবী আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এ বিষয়ে পরিষদের সকলকে ঐক্যবদ্ধ থেকে চলমান কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিষদের দাবী, একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে এ কর্মসূচী ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অর্ধদিবস কর্মবিরতি স্থগিত

আপডেট সময় : ০৭:৫৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫