রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন ৩ নং ওয়ার্ড বিএনপি
- আপডেট সময় : ০৯:০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন ৩ নং ওয়ার্ড বিএনপি ।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেল ৫ ঘটিকায় নগরীর ৩নং ওয়ার্ড বিএনপি ডিঙ্গাডোবা এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করেন।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো: বজলুল হক মন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, অধ্যাপক মহসীন আলী,রাজপাড়া থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ সালমগীর হোসেন, বোয়ালিয়া থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নোমান আলী, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো: সোহেল রানা, রাজপাড়া থানা বিএনপির সদস্য মো: শামিম হোসেন স্বপনের আয়োজনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হুজমবান আলী, হুমায়ন হোসেন, তাফসির হোসেন, মহানগর যুবদলের সদস্য নীরব খাঁন তারেক, ফজলে রাব্বী সহ মহিলা দলের প্রমুখ নেতা কর্মীরা।





















