ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করতে জেলাপ্রশাসকদের প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ২৫৪ বার পড়া হয়েছে

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করতে জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। বৃহস্পতিবার (২১শে আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন প্ল্যাটফর্মে বিভাগীয় কমিশনার ও জেলাপ্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা এই আহ্বান জানান।

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার উদ্দেশ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, নতুন প্রজন্মের সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে দীর্ঘদিন পর ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা শুরু হচ্ছে। স্থানীয় পর্যায়ে প্রতিভাবান শিশু-কিশোরদের বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তৃণমূল থেকে সবচেয়ে মেধাবী শিশু-কিশোরদের যদি বাছাই করা না যায়, তাহলে ঢাকা পর্বে (চূড়ান্ত পর্বে) এর প্রভাব পড়বে।

উপদেষ্টা আশাপ্রকাশ করে বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার মাধ্যমে শিশু-কিশোররা যদি চূড়ান্ত পর্বে আসতে পারে, তাহলে জাতীয় সংস্কৃতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।

মাহফুজ আলম বলেন, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার আঞ্চলিক বাছাইয়ে জেলাপ্রশাসন এবং বিভাগীয় বাছাইয়ে বিভাগীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিযোগিতার বিচার কার্যক্রমে নিরপেক্ষতার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতায় যেন ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল সম্প্রদায়ের শিশু-কিশোররা অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগ করে দেওয়ার জন্য তিনি জেলাপ্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করেন।

সাংস্কৃতিক অঙ্গনে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিযোগিতাকে উৎসবমুখর ও প্রাণবন্ত করতে হবে। এজন্য প্রতিযোগীর সংখ্যা বাড়াতে হবে। তিনি ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশগ্রহণে শিশু-কিশোরদের উদ্বুদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যম-সহ অন্যান্য মাধ্যমে প্রচার-কার্যক্রম বাড়াতে জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানান।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জেলাপ্রশাসন স্থানীয় অংশীজনদের নিয়ে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা বিষয়ে সভা আয়োজন করলে এই প্রতিযোগিতা আরও ফলপ্রসূ হবে। তিনি ‘নতুন কুড়ি’ প্রতিযোগিতার প্রচার কার্যক্রমে স্থানীয় সাংবাদিকদের সম্পৃক্ত করতে জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানান।

সভায় পিরোজপুর, ঝালকাঠি, জয়পুরহাট, মেহেরপুর ও চট্টগ্রামের জেলাপ্রশাসক বক্তব্য দেন। তাঁরা ‘নতুন কুড়ি’ প্রতিযোগিতা আয়োজন বিষয়ে স্ব স্ব জেলার প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলাপ্রশাসন আন্তরিকভাবে কাজ করবে বলেও সভায় জানানো হয়।

সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করতে জেলাপ্রশাসকদের প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার আহ্বান

আপডেট সময় : ০১:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫