ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কুড়িগ্রামে বজ্রপাতে মাদ্রাসা ছাত্র সহ দু’জনের মৃত্যু

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে পৃথক দুটি ঘটনায় মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীসহ দু’জনের মৃত্যু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদ্রাসা থেকে ফেরার পথে বজ্রপাতে মোহাম্মদ বাবলু মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। বাবলু ওই এলাকার নূর হোসেনের ছেলে এবং স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামে বজ্রপাতে সহিবর (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে সহিবর বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ দাফন সম্পন্ন করেন।

বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে বজ্রপাতে মাদ্রাসা ছাত্র সহ দু’জনের মৃত্যু

আপডেট সময় : ০২:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫