সংবাদ শিরোনাম ::
নাগেশ্বরী নদীতে ভারত থেকে ভেসে আসা গাছের গুঁড়ি সংগ্রহ করতে গিয়ে একজন নিখোঁজ
রুহুল আমিন রুকু,,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০১:৪০:০১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২২১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে মনসুর আলী (৪৫) নামে এক ব্যক্তি স্রোতে ডুবে নিখোঁজ হয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তি বেবরবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খামার নকুলা এলাকার বাসিন্দা। তিনি ধান ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, উজান থেকে ভেসে আসা গাছের গুঁড়ি ও কাঠ ধরতে নদে নামেন তিনি। এ সময় প্রবল স্রোতে ডুবে যান তিনি। এ সময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।’
















