ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে গাবতলীতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

আহসান হাবিব শিবলু, বগুড়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে

বগুড়ার গাবতলীতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে এক স্কুলের প্রধান শিক্ষকের অপসারণ ও পরিচালনা কমিটির নির্বাচন স্থগিতের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ আদর্শ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকশত নারী-পুরুষের অংশগ্রহণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এলাকাবাসীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক তথ্য গোপন করে স্কুল পরিচালনা কমিটির নির্বাচন আয়োজনের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন এবং তার অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেন।

অভিভাবক পেস্তা মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনে দায়িত্বে থাকা উপজেলা প্রোগ্রামার অফিসার মোঃ নাঈম রেজা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ এমদাদুল হক, সাবেক ইউপি সদস্য মোঃ মহিদুল ইসলাম, সুলতান হেলাল, রুবেল সরকার, আব্দুল মালেক, কবিরুল ইসলাম জাহাঙ্গীর, বাদল আব্দুল হামিদ, রিপন, সুকেস, আলম, জাবেল, ফজল ইসলাম, আতিক হাসান, শহিদুল ইসলাম, দুখু মিয়া, মজনু, জামিল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক আওয়ামী লীগের দোসর হিসেবে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছেন। স্কুল ফান্ডে জমা না করে উল্টো ৭০ হাজার টাকা অনিয়মের মাধ্যমে উত্তোলন করেছেন। এছাড়া তার স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থী সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে গাবতলীতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

আপডেট সময় : ০২:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫