ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে ‘নিষিদ্ধ ফ্যাসিস্ট লীগের’ অফিসে হামলা, তালা ঝুলিয়ে দিলো যুবকরা

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ
  • আপডেট সময় : ০২:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’ অফিসে হামলা, তালা ঝুলিয়ে দিলো
চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ের পাশে অবস্থিত দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত একসময়কার আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরের দিকে একদল যুবক ভবনের চতুর্থ তলায় থাকা ওই কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে পরে তালা ঝুলিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, দোস্ত বিল্ডিংয়ের একটি অফিসে ভাঙচুরের খবর পেয়েছি। রাত পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে ঘটনাস্থলে টহল টিম পাঠানো হয়েছে।

ঘটনাস্থলটি মূলত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অফিস হিসেবে পরিচিত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করছেন।

ভিডিওতে আরও দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন ঘটনাস্থলে উপস্থিত।

গণমাধ্যমকে তিনি বলেন, খবর পেয়েছিলাম, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু সদস্য এখানে রাতের বেলায় বৈঠক করছিল। পরে গিয়ে দেখি অফিসটি গোছানো অবস্থায় আছে—টেবিল, চেয়ার ও পানের ডিব্বা সব ঠিকঠাক। তখনই আমরা জায়গাটি তালাবদ্ধ করি।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ক্ষুব্ধ জনতা একই ভবনে অবস্থিত উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়েছিল। সেই ঘটনার পর এবার আবারও একই স্থানে ভাঙচুর হওয়ায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে চট্টগ্রামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে ‘নিষিদ্ধ ফ্যাসিস্ট লীগের’ অফিসে হামলা, তালা ঝুলিয়ে দিলো যুবকরা

আপডেট সময় : ০২:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫